বিশেষ প্রতিবেদন : ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ছাত্রদলের নেতা মো. সোহেল রানা (২৫) গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ। এদিন সোহেল রানাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে বলে জানান তিনি।
মো. সোহেল রানা সদর উপজেলার নারগুন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও ওই ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকার মো. নুর ইসলাম ওরফে ভান্ডারির ছেলে।
ওসি এবি এম ফিরোজ ওয়াহিদ জানান, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পূর্ব নারগুন তেঁতুলতলা মোড় এলাকায় একটি বাশঁ ঝাড়ের ভিতর থেকে ১৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৫০০ টাকা। এবিষয়ে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



