Trending Now

বাংলাদেশ-ভারতের নৌ সচিব পর্যায়ের সভা সমাপ্ত

Date:

সংলাপ প্রতিবেদক : দুই দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের সভা, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভা বুধবার রাতে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেষ  হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে উক্ত সভাসমূহে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এবং ভারতের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল উপস্থিত ছিল।

১৯ ডিসেম্বর সকালে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) শেখ মো. শরীফ উদ্দিন এনডিসি এবং ভারতের পক্ষে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সঞ্জয় বন্দোপাধ্যায় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।

বিকেলে ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভায় দু’দেশের সচিব নেতৃত্ব দেন। গতকাল বুধবার ২০ ডিসেম্বর নৌসচিব পর্যায়ের সভায় দুই দেশের সচিব নেতৃত্ব দেন। বিকালে প্রতিনিধিদল পদ্মা সেতু পরিদর্শন করেন। রাতে যৌথ কার্যবিবরণী স্বাক্ষরিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...