Trending Now

জ্বালানি সংকটে ব্যতিক্রমী প্রচারণা

Date:

মোঃ ইব্রাহীম খলিল
ভোলা জেলা প্রতিনিধি

জ্বালানি সংকটের এই সময়ে নির্বাচনী প্রচারণায় যখন মোটরসাইকেল আর গাড়ির শোভাযাত্রা দেখা যায়, তখন ভোলায় সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য! কোনো মোটরযান নয়, শত শত বাইসাইকেল নিয়ে নির্বাচনী মাঠে হাজির তরুণ এক চেয়ারম্যান পদপ্রার্থী। জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা আর সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের বার্তা নিয়ে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে সৃষ্টি করেছে আলোচনা। বলছি ভোলার ১৩ নম্বর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বেপারী আল-আমিনের কথা।

শনিবার বিকেল। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কজুড়ে দেখা যায় এক ব্যতিক্রমী নির্বাচনী শোভাযাত্রা। মোটরসাইকেল কিংবা গাড়ির পরিবর্তে বাইসাইকেল নিয়ে সড়কে নামেন তরুণ প্রার্থী আল-আমিন ও তাঁর সমর্থকেরা। একের পর এক বাইসাইকেল, সবার মধ্যে উৎসাহ আর নির্বাচনী আমেজ। স্থানীয় মানুষের চোখে-মুখেও ছিল কৌতূহল। প্রচারণার এই অভিনব দৃশ্য যেন মনে করিয়ে দেয়, নির্বাচনী মাঠে মানুষের মন জয় করতে সব সময় জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন হয় না।

দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে শোডাউনটি এসে শেষ হয় বালিয়ার হাট স্কুল মাঠে। এ সময় তরুণ ভোটার ও স্থানীয় মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চেয়ারম্যান পদপ্রার্থী বেপারী আল-আমিন জানান, দক্ষিণ দিঘলদী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। দেশের চলমান জ্বালানি সংকট ও পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা। জ্বালানি অপচয় না করে মানুষের কাছে পৌঁছানো এবং তাঁদের ভালোবাসা অর্জন করাই তাঁর প্রত্যাশা।

নির্বাচনী প্রচারণায় এমন ব্যতিক্রমী উদ্যোগ কতটা প্রভাব ফেলবে ভোটের মাঠে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। তবে জ্বালানি সংকটের সময় বাইসাইকেল নিয়ে প্রচারণার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে তৈরি করেছে নতুন আগ্রহ। প্রচারণার শেষ মুহূর্তেও ছিল উৎসবমুখর পরিবেশ। আর এই দৃশ্য যেন একটি বার্তাই দেয়—নির্বাচনী প্রচারণায় চমক সৃষ্টি করতে সব সময় জ্বালানি পোড়াতে হয় না, কখনো কখনো একটি বাইসাইকেলও হয়ে উঠতে পারে মানুষের কাছে পৌঁছানোর শক্তিশালী মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬ এর উদ্বোধন

সংলাপ রিপোর্ট বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর...

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘বিএনএমসিপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ আগামীকাল শুরু

​নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বিজ্ঞান...

লালমনির হাটে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ

সংলাপ রিপোর্ট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে...

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...