Trending Now

জয়পুরহাট প্রেসক্লাবে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা

Date:

জয়পুরহাট প্রতিনিধি:

দেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট প্রেসক্লাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রেসক্লাব ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, দৈনিক সংলাপ পত্রিকার উপসম্পাদক শফিউল মনজুরুল ফরিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, “সংগীত মানুষের আত্মার খোরাক। সুরের মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা যায়। এই সংবর্ধনা আমার জন্য এক বিশেষ সম্মান। জয়পুরহাটের মানুষ বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছে, যা আমাকে অভিভূত করেছে।”

সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। পরে ফাহমিদা নবী নিজ কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যার শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পিঠা-পুলি পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রা।

জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাংস্কৃতিক আবহে সমৃদ্ধ। জেলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দেশের গুণী শিল্পীদেরকে এই ধরনের সংবর্ধনার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...