Trending Now

চাকরি দিচ্ছে ইউনাইটেড মাল্টি এগ্রো

Date:

বিশেষ প্রতিবেদন : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউনুস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড মাল্টি এগ্রো লি.। চাঁদপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নেবে। আবেদন জমা দেয়া যাবে ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত। বেতন আলোচনা সাপেক্ষে।

পদের নাম: মৎস্য কর্মকর্তা

পদ সংখ্যা: ২।

চাকরির দায়িত্ব: মাছের খাবার ও পুকুরের পানির গুণগত মান নিয়ন্ত্রণ করা। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান ও উন্নয়নে কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ডিপ্লোমা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: মাছ চাষের বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।

পদের নাম: পশু চিকিৎসক

পদ সংখ্যা: ২।

চাকরির দায়িত্ব:  গবাদি পশু রোগাক্রান্ত হলে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। নিয়ম অনুযায়ী টিকা দেয়া।

শিক্ষাগত যোগ্যতা: ডিভিএম/পশুপালন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/ডিপ্লোমা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: গরু, ছাগল ও মহিষের চিকিৎসায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: কৃষি কর্মকর্তা

পদ সংখ্যা: ২।

চাকরির দায়িত্ব: গাছ ও ফসলের গুণগত মান, রোগ বালাই নিয়ন্ত্রণ এবং কৃষিসংক্রান্ত কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ডিপ্লোমা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: কৃষি কাজের বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।

পদের নাম: হিসাবরক্ষক কর্মকর্তা

পদ সংখ্যা: ১।

চাকরির দায়িত্ব: পেটি ক্যাশ, ক্যাশ বুক বজায় রাখা, ব্যাংকে নগদ জমা, চালান ইস্যু করা। এছাড়া ব্যবস্থাপনা থেকে প্রদত্ত অন্য কোনো কাজ।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: হিসাবরক্ষক কাজে দক্ষতা থাকতে হবে।

পদের নাম: সিকিউরিটি গার্ড

পদ সংখ্যা: ১০।

চাকরির দায়িত্ব: প্রকল্পের সকল সম্পদ ও মালামাল এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। গেট পাস/চালান ব্যতীত কোনো প্রকার মালামাল প্রতিষ্ঠানের ভিতর থেকে বাহিরে বের হতে না দেয়া।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বয়স: ১৯ থেকে ২০ বছর হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নিচের ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/হাতেহাতে পৌঁছাতে হবে।

ঠিকানা: পরিচালক (মানবসম্পদ), ইউনাইটেড মাল্টি এগ্রো লি, ৫১, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

এছাড়া ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠানো যাবে এই ঠিকানায়: careeryounusgroup@gmail.com।

সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...