Trending Now

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

Date:

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হওয়ায় মঠবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক দায়িত্বশীল নেতা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ জেলার আওতাধীন মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা নির্দেশ দেন। তা অমান্য করায় জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের বলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। একইসঙ্গে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...