Trending Now

চাঁদপুর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ

Date:

চাঁদপুর সংবাদদাতা : বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‌‘হামুন’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চাঁদপুর থেকে বিভিন্ন রুটে লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ঘূর্ণিঝড় হামুন জন্য ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এই সংকেতের মানে, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। 

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুন-এর কারণে চাঁদপুর নদী বন্দর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ তিনটি মন্ত্রণালয় এবং দুটি দপ্তরে নতুন...

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল নামে একজন গুলিবিদ্ধ

সংলাপ রিপোর্ট বিভিন্ন সোর্স মারফত জানা যায় যে, অদ্য...

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

সংলা রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে সফল...