Trending Now

গাজায় হাসপাতালের আশেপাশে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল

Date:

সংলাপ ডেস্ক: অবরুদ্ধ গাজার হাসপাতালের আশেপাশে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার আল-ওয়াফা হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের এলাকায় হামলা হয়েছে বলে আল-জাজিরা অনলাইন জানিয়েছে।

গাজা শহরের আল-ওয়াফা হাসপাতালের জেনারেল ম্যানেজার ফোয়াদ নাজেম জানিয়েছেন, বিমান হামলায় হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের এলাকা লক্ষ্যবস্তু করা হয়। বিমান হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

তিনি বলেছেন, ‘বেশিরভাগ রোগী কোমায় থাকায় আমরা হাসপাতালটি খালি করতে পারছি না। আমাদের সামর্থ্যের চেয়ে বেশি রোগী আছে।…ইসরায়েলের অবরোধের কারণে হাসপাতালে জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ শেষ হয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...