Trending Now

গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের, রাতভর লাগাতার বিমান হামলা

Date:

বিশেষ প্রতিবেদন : অবরুদ্ধ গাজায় বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, সামরিক বাহিনী গাজায় ‘যুদ্ধের পরবর্তী পর্যায়ে অগ্রসর হচ্ছে।’

তিনি বলেন, ‘পদাতিক, সাঁজোয়া, ইঞ্জিনিয়ারিং এবং আর্টিলারি বাহিনী অংশ নিচ্ছে, যার সাথে ভারী গোলা রয়েছে। বাহিনী এখনও স্থলে রয়েছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে।’

হাগারি জানান, এখনও পর্যন্ত গাজায় বিস্তৃত স্থল অভিযানে কোনো সেনা আহত হয়নি।

আইডিএফের এই মুখপাত্র বলেন, ‘রাতে বিমান হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান এবং একজন নৌ বাহিনীর কমান্ডার নিহত হয়েছে। তাদের নির্মূল যুদ্ধের পর্যায়ে ভাল অগ্রগতি নিয়ে এসেছে এবং বাহিনীকে দুর্বল শত্রুর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...