Trending Now

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

Date:

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:

‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক গাওকান্দিয়া ইউনিয়ন  বিএনপি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাঃ আব্দুল সালাম দিশারী আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলমত, জাত ও ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন।

দৈনিক সংলাপ প্রতিনিধিকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এম এ সালাম দিশারী তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ‘জনগণ আমাকে নির্বাচিত করলে ৭নং গাওকান্দিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। এলাকার শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়ন এবং সব ধরনের অপসংস্কৃতি দূর করে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি জবাবদিহিতামূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন করতে আমি বদ্ধপরিকর।’

‎​এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলা ও সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করা এবং সাধারণ মানুষের আইনি ও নাগরিক অধিকার সুনিশ্চিত করা তাঁর মূল লক্ষ্য।

‎​দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এম এ সালাম দিশারী বলেন, ‘জনসেবা করার সুযোগ পেলে আমি গাওকান্দিয়া ইউনিয়নকে একটি শোষণমুক্ত, দুর্নীতি ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’ এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন এই বিএনপি নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...

নবম পে-স্কেল অনুমোদন, আজ-কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ চূড়ান্ত অনুমোদনের পর এখন...