Trending Now

গণভবনে জায়েদ খানের ‘জয় বাংলা স্লোগান’

Date:

বিনোদন ডেস্ক : সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য বোন শেখ রেহানার সঙ্গে ডিনার করেন মুজিব বায়োপিকের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। ওই ডিনারে মুজিব বায়োপিক সিনেমার অংশ হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানেই ডিনার শেষে ‘জয় বাংলা স্লোগান’ দেন এ অভিনেতা।

শনিবার সকালে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন চিত্রনায়ক জায়েদ খান নিজেই। বলেন, গণভবনে অনেক ভালোবাসা পেয়েছি। অনেকে আমাকে ‘টিক্কা খান’ বলেও ডেকেছেন। গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। যেখানে ঢল নামে মুজিব বায়োপিকে অভিনয় করা ঢালিউডের এক ঝাঁক তারকার।

বিশেষ এই আয়োজনের ফাঁকে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী গান পরিবেশন করেন। জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’র সাদা সাদা কালা কালা গানটি পরিবেশন করেন চঞ্চল। এ সময় গানটি শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। অভিনেতা চঞ্চলের গান শেষ হওয়ার পরই ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।

এ সময় গণভবনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। জায়েদ খান একে একে বেশ কয়েকটি ছবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে। সে ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোডও করেছেন নায়ক। দেশের এমন দুই গুণী মানুষের ভালোবাসা পেয়ে আবেগে এখন ভাসছেন অভিনেতা জায়েদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...