কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ছাত্রনেতা হুমায়ুন আহমেদ অর্ক জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, মহাসচিব সফিকুল ইসলামও চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ স্বাক্ষরিত ৪১ সদস্য আংশিক কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হন।
হুমায়ূন আহমেদ অর্ক মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করলেও বর্তমানে তিনি কেন্দুয়া পৌরসভার শান্তিবাগের স্থায়ী বাসিন্দা, তাঁর বাবা তৌহিদুল ইসলাম। দীর্ঘ এক দশকেরও বেশি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
১সেপ্টেম্বর ২০২২ সালে বিএনপির ৪৪তম ঢাকা প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলিবিদ্ধ হয়েও হাল ছাড়েননি । বর্তমানে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগের জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদেও অর্ক।
অর্ক বলেন- অন-অফলাইনে জিয়া সাইবার ফোর্সের কাজ করে আওয়ামী ফ্যাসিবাদী গণমাধ্যমকে গলা চেপে ধরে তখন আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি । বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলন চলাকালে শেখ হাসিনার স্বৈর সরকার ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টায় তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারে অনলাইন ও অফলাইনে বিভিন্ন তথ্য- জনসম্মুখে নিয়ে আসি।
নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য ।



