হবিগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় হবিগঞ্জ ৪ আসন ( চুনারুঘাট – মাধবপুর ) এর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক ( সুমন) কে। ২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়, মামলার ৩ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার সুমনকে। যুবদল নেতার হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (২২ অক্টোবর) ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাই এর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্রে জানা যায়, গ্রেফতারের পর মিরপুর মডেল থানায় ভাংচুর ও অগ্নিসংযোগের কারণে যে মামলা হয়েছিল সে মামলায় আসামি রাখার মতো আপাতত কোন জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছিল । সোমবার (২১ অক্টোবর) দিবাগত মধ্যে রাতে পল্লবী থানার ডিউটি অফিসার মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছিলেন।গ্রেফতারের পূর্বে রাত ১টা ২১মিনিটের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।
ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। গত ৫ আগস্টের পর আমি কোথাও যায়নি! শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।তিনি আরো বলেন, ৫ আগস্টের পর আমার অনেকেই আমাকে বলেছেন যে, তুমি ইন্ডিয়া হয়ে বিদেশে চলে যাও। কিন্তু আমি যায়নি। আমার কাছে মনে হয়েছে যে, আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্লাট নেই। তারপরও কেন আমি দেশ ছেড়ে যাব? আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করবো। যেহেতু আমি একজন আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
জন্ম সূত্রে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৭নং ইউনিয়ন পরিষদ কালাইনজুরা (সৈয়দ বাড়ী) গ্রামের মরহুম সৈয়দ এরশাদ আলীর পুত্র। তার নানার বাড়ী চুনারুঘাটে। তার গ্রেফতারের খবরে দেশ- বিদেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে।



