Trending Now

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৬ষ্ঠতম বার্ষিকী সম্মেলনে অনুষ্ঠিত

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

“সংস্কৃতি হোক জাগরণের শক্তি” এই স্লোগানে
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৬ষ্ঠতম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বাবু রাখাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নেত্রকোণা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মাসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক অসীত ঘোষ, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকন প্রমুখ ।

সম্মেলনের প্রথম পর্বের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা উদীচী শিল্পীর উপদেষ্টা বাবু রণেন সরকারকে তার প্রবন্ধ “শেষ বিকেলের গল্প” এর জন্য সম্মাননা প্রদান করা হয় ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উদীচীকে গণমানুষের অধিকার ও সাম্যের সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ একটি বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন হিসেবে অভিহিত করেন ।

এরপর সম্মেলনের দ্বিতীয় ধাপে সাংগঠনিক আলোচনা ও নির্বাচনে ১১ সদস্যের নির্বাচনী কমিটি পরবর্তী ২ বছরের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন । পুনরায় সভাপতি নির্বাচিত হোন বাবু রাখাল বিশ্বাস, সাধারণ সম্পাদক নির্বাচিত হোন মহিউদ্দিন সরকার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হোন বাবু তপন চন্দ্র ভদ্র ।

সর্বশেষ উদীচী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালী, সবুজ বয়াতি, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কুশীলববৃন্দ, সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...