কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গণমাধ্যম কর্মীদের উপর হামলাকে কেন্দ্র করে মানববন্ধনের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছেন-আব্দুল আউয়াল খান ও বজলুর রহমান খান ।
(২৭ ডিসেম্বর) শনিবার সন্ধায় আব্দুল আউয়াল খান ও বজলুর রহমান খানের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উক্ত সংবাদ সম্মেলনে তাঁরা বলেন-আমরা দু’জনেই বালু ব্যবসায়ী।
আব্দুল আউয়াল খান বলেন- গত ১৭ ডিসেম্বর বিকেলে কেন্দুয়া পৌর শহরের ছিলিমপুর রাস্তার খানকার মোড়ে বালুর ছবি ও ভিডিও ধারণ করতে আসেন কয়েকজন এবং তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করে আমার চাচাতো ভাই বজলুর কাছে । পরে আমাকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকার অনেক মানুষ জড়ো হয়ে আছে এবং এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। এতে আহত হয়-শফিকুল ইসলাম কদ্দুস ও রোমান নামে দু’জন। এরপর তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে একটি রুমের ভেতর নিয়ে যাই ও পুলিশকে খবর দেই। তাৎক্ষণিক কেন্দুয়া থানা পুলিশ কার্যালয়ে আলোচনা ও লিখত মাধ্যমে শেষ হলেও বিষয়টি নিয়ে মিথ্যাচার করে।
গত ২৬ ডিসেম্বর জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে ।
বজলুর রহমান খান বলেন-শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে তিন জনের নামে মামলাও দায়ের করা হয়েছে। যা খুবই দুঃখজনক, মিথ্যা, হয়রানিমূলক ও নিন্দনীয়।
আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে মীমাংসা প্রত্যাশা করি ।



