Trending Now

কাপাসিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ খালেকের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

Date:

​নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত ইবতেদায়ী শিক্ষক আঃ খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​তাঁর মৃত্যুতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মাদরাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শেখ ফরিদের সঞ্চালনায় সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মাদরাসার সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান এবং প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক।

​সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, সততা, আদর্শ ও স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক...

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন; আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি

​নিজস্ব প্রতিবেদক ​গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা...

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

​গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং...

সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮টি বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান...