Trending Now

​কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

Date:

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ ১৬ জুলাই মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
​মাদ্রাসার সুপার মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম ও সহকারী শিক্ষক আরমান রহমান।
​সভাপতির বক্তব্যে মাওলানা দৌলত আলী বলেন, “বীর শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে তাঁদের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে নিজেদের গড়ে তুলতে হবে।”
​স্মরণ সভায় বক্তারা জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বীর শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরল পুরনো উদ্যোক্তাদের হাতে, পর্ষদে যুক্ত হলেন ১৪ জন

অর্থনৈতিক প্রতিবেদক, দৈনিক সংলাপ ঢাকা: সংকটে পড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: সাংবাদিক মহলে শোকের ছায়া

সংলাপ রিপোর্ট রাজধানীর উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই...