নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ ১৬ জুলাই মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম ও সহকারী শিক্ষক আরমান রহমান।
সভাপতির বক্তব্যে মাওলানা দৌলত আলী বলেন, “বীর শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে তাঁদের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে নিজেদের গড়ে তুলতে হবে।”
স্মরণ সভায় বক্তারা জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বীর শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



