Trending Now

অগ্রণী ব্যাংক মহাখালী শাখার শফিকুলের বিরুদ্ধে আচরবিধিলংঘনের অভিযোগ,কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ।। গ্রাহক  সেবা নিয়ে প্রশ্ন

Date:

নিজস্ব প্রতিবেদক

অগ্রণী ব্যাংক (পিএলসি ) মহাখালী শাখার গ্রাহকদের ভোগান্তি দিন দিন বেড়েই  চলছে ।বিশেষ করে বিগত সরকারের আমলে গত তিন বছর ধরে  মহাখালি শাখার সিনিয়র অফিসার শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্ণীতি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে । সম্প্রতি ৫ আগষ্টের পর ব্যাংকটির অনেক দূর্ণীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নিলেও অত্র ব্রাঞ্চের শফিকুলের বিরুদ্ধে অদ্যাবদী কোন ব্যাবস্থা নেওয়া হয়নি । আওয়ামীলীগ সরকারের কিশোরগঞ্জের সাবেক এমপি পাপনের ঘনিষ্ট হওয়ায় তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ  করার সাহস পায়নি । তিনি এখনো নিজেকে আওয়ামীলীগের  দলীয় প্রভাবে বদলী না হয়ে বহাল তবিয়তে রয়েছেন। জানা যায়,অনিয়মিত অফিস ফাঁকির অভিযোগ ও গ্রাহকদের সাথে অসাদাচরন করার কারনে তাকে কিশোরগঞ্জ থেকে বদলী করা হয়েছিল এ ব্যাপারে মুটোফোনে শফিকুলের সাথে কথা বলতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী গ্রাহক জানান, আচরনবিধি লংঘনের অভিযোগে বাংলাদেশ ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের এমডির নিকট ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শফিকুলের বিষয়ে গ্রাহকদের বিরুদ্ধে মামলার ভয়দেখিয়ে ইচ্ছাকৃত ভাবে গ্রাহকদের খেলাপি বানিয়ে তা থেকে ঘুষ বানিজ্যের ধান্দা করার তথ্য পাওয়া গেছে। সিনিয়র অফিসার শফিকুল ফ্যাসিস সরকারের আমলে ব্যাংকের ডিজিএমদের ব্যাবহার করে   কৈৗশলে অনেক অযোগ্য ব্যাক্তিদের ঋন প্রদানে বাধ্য করতেন বলে সূত্রে জানা যায় । এসব ঋন প্রদানে বিগত সরকারের সময়ে মোটা অংকের সুবিধা গ্রহন করে ঢাকা ও তার নিজ জেলা কিশোরগঞ্জে অঢেল টাকা পয়সা ও সম্পিক্তর মালিক হন শফিক। অগ্রণী ব্যাংক মহাখালী শাখার  একাধিক গ্রাহকেদর সাথে কথা বলে জানা যায় ইচ্ছাকৃত খারপ আচরণ তার নিত্য দিনের অভ্যাসে পরিনত  হয়েছে । এ ব্যাপারে ব্যাংকটির ডিএমডির সাথে কথাহলে তিনি বিষয়টি তদন্তের আওতায় এনে বিভাগীয় ব্যাবস্থার আশ্বাস দেন। আমাদের প্রতিবেদককে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ শেলের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান,তার বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি অবশ্যই বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যাস্থা নিবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...