Trending Now

গণিত পরীক্ষা একদিন পেছাল

Date:

সংলপি ডেস্ক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ এপ্রিল নেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মত সংশোধিত এসএসসির এই সূচি প্রকাশ করা হয়েছে বুধবার।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কমাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।”

এত আগে গত ১৯ ফেব্রুয়ারি এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পেছানো হয়। আগামী ১৩ এপ্রিলের বদলে এ পরীক্ষা এক মাস পিছিয়ে আগামী ১৩ মে হবে।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে প্রতিদিনের পরীক্ষা।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...