Trending Now

৫ দিনে ‘পুষ্পা টু’ সিনেমার আয় ১১৬৩ কোটি টাকা

Date:

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই পেয়েছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার ভক্তরা। গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির পর সেই আভাসই বাস্তবে রূপ নেয়। ‘পুষ্পা’ ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা, বক্স অফিসের আয়— দুটোই বিশেষভাবে নজর কেড়েছে।

সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। বক্স অফিসে সিনেমাটির দাপুটে অভিযান এখনো চলমান।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’ আয় করে ৮০ কোটি রুপি। গত পাঁচ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৬০ কোটি রুপি (গ্রস)। হিন্দি ভার্সনে যার আয় ২৯৯ কোটি রুপি (নিট)। এখন পর্যন্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী আয় করেছে ৮২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১৬৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি)।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা পাঁচ দিনে শুধু ভারতে আয় করেছে ৬৩২.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৬৮ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮০০.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১২৮ কোটি ১০ লাখ টাকার বেশি)।

তবে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া পোস্টে জানান, ‘পুষ্পা টু’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৯০০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ১২৬৯ কোটি টাকার বেশি) বেশি।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...