Trending Now

৪৩ নং ওয়ার্ড কাঁঠালদিয়া হিন্দু ধর্মালম্বীদের মাঝে ফ্রিজ মটর সাইকেল উপহার দেন বিল্লাল হোসেন

Date:

হাফিজুর রহমন::
ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক,
৪৩ নং ওয়ার্ড মস্তুল গ্রামের স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন ১১ অক্টোবর শনিবার সকালে
ঢাক উত্তর সিট কর্পোরেশন ৪৩নং ওয়ার্ডে অবস্থিত কাঠালদিয়া গ্রাম এলাকার ,দূর্গা মন্দির ও মা ধামাই মন্দিরের সার্বিক উন্নয়নে পূজা মন্ডপ পরিদর্শনে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন।
আলোচনায় সভায় বিল্লাল হোসেন বলেন,অবহেলিত এই কাঠালদিয়ার বাসিন্দারা নানা সমস্যায় জর্জরিত। এখানকার সব চেয়ে বড় সমস্যা রাস্তাঘাট তথা যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোনো কর্মকান্ড নেই এই কাঠালদিয়া এলাকায়। লাশ দাফনে এলাকাবাসীর জন্য একটি কবরস্থানও গড়ে ওঠেনি আজও। তিনি বলেন, আর্থিক কারণে কোন শিশুর লেখাপড়া বন্ধ না হয়, সেজন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এমনকি এলাকাবাসীর সুবিধার্থে কাঠালদিয়া সরকারি প্রাইমারী স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে তালিকাভুক্ত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। তিনি।তিনি বলেন, এই কাঠালদিয়া এলাকার মানুষ অনেক আন্তরিক।যার ফলে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এমনকি এলাকার মন্দিরের নিজস্ব জায়গাতেই দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে একাধিক অসহায় হতদরিদ্র পরিবার।
উল্ল্যেখ্য,সাবেক ডুমনি ইউনিয়ন এবং বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৩নং ওয়ার্ডের আওতাধীন এই কাঁঠালদিয়া এলাকায় প্রায় ২৩০টি পরিবারের বসবাস।

রাজধানীর ভাটারা থানার অন্তর্গত এই এলাকার অধিকাংশ পরিবারই সনাতন ধর্মলম্বী।দুইটি মন্দির ও ১টি মসজিদ রয়েছে এখানে।শিক্ষার জন্য রয়েছে একটি সরকারি প্রাইমারী স্কুল। এমতাবস্থায় বিশিষ্ট ব্যাবসায়ী জনাব বিল্লাল হোসেন আগামীতেও কাঠালদিয়াবাসীর কল্যানে কাজ করার লক্ষ্যে জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করেন। তিনি আরোও বলেন আমরা জিয়ার সৈনিক আমরা তার আদর্শ বুকে ধারণ করে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর ৩১দফা বাস্তবায়ন লক্ষে দেশের মানুষের গণতন্ত্র ফিরে আনা ভোটার অধিকার, মানুষের জান মাল সুরক্ষা,
নিশ্চিত, করার লক্ষে বিরলস ভাবে কাজ করে যাচি। বিল্লাল হোসেন আরোও বলেন
আসছে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা বিএনপির পাশে থাকবেন আমরা আপনাদের পাশে ছিলাম থাকবো। এসময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বি এন পির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন,৪৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন,৪৩ নং বিএনপির ৩ নং ইউনিট সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া,৪৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ,কাঠালদিয়া পূজা মন্দিিরের সভাপতি,সাধারণ সম্পাদকসহ এলাকার সর্বস্তরের জনগ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষ হিন্দু ধর্মালম্বীদের মাঝে মানবিক বিএনপির এই নেতা বিল্লাল হোসেন এর নিজস্ব ভাবে একটি মটর সাইকেল একটি ফ্রিজ উপহার দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...