Trending Now

২০৪১ সালে বাংলাদেশের পরিচয় হবে উদ্ভাবনী দেশ: পলক

Date:

বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী দেশ হিসেবে পরিচয় করানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ এবং আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্প ইনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট (ইডিজিই) আয়োজিত অ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি ৪.০) কোর্সে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ মাস্টারপ্ল্যানের চার স্তম্ভ: স্মার্ট সিটিজেন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটির ওপর ভিত্তি করে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এসব কর্মসূচির বাস্তবায়নে নাগরিকদের উদ্ভাবনী শক্তির বিকাশের ওপর গুরুত্ব দেয়া হবে। যাতে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশের পরিচয় হয় উদ্ভাবনী জাতি হিসেবে।

তিনি বলেন, সরকার এরই মধ্যে স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্য স্মার্ট লিডারশিপ একাডেমি (এসএলএ) প্রতিষ্ঠা করেছে। অচিরেই সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলুশন প্রতিষ্ঠা করা হবে।

স্মার্ট অর্থনীতি গড়ে তোলায় দেশের আইটি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করে পলক বলেন, সরকার আইটি শিল্প ও একাডেমিয়াকে সঙ্গে নিয়েই স্মার্ট অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে এশিয়ার আইটি হাবে পরিণত করবে।

তিনি আরও বলেন, আইটি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও বিনিয়োগের প্রসারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মধ্যম স্তরের কর্মকর্তারাই মুখ্য ভূমিকা পালন করে থাকেন। আইটি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও বিনিয়োগ যত বৃদ্ধি পাবে, আইসিটি শিল্পও তত বিকশিত হবে। এ জন্য আইসিটি বিভাগ এবং আইবিএ আইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং মধ্যম স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এসিএমপি ৪.০ কোর্স চালু করেছে।

ঢাবির আইবিএ-র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার, আইবিএ-র অধ্যাপক শাকিলা ইয়াসমিন, বাংলাদেশে বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার মিস গেইলি মার্টিন, ইডিজিই প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের ৩০৬ জন কর্মকর্তা এসিএমপি ৪.০ কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর আগে এসিএমপি ৪.০ কোর্সের আওতায় বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের ৮৫৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...