Trending Now

হিলি স্থলবন্দরে টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Date:

সংলাপ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। এ ছাড়াও বন্ধ থাকবে বন্দর অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে আগামী রোববার পর্যন্ত ভারত থেকে এই বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবেন না আমদানি-রপ্তানিকারকরা। আবার সোমবার  সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...