Trending Now

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা

Date:

বিশেষ প্রতিবেদন : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশে বাধা দেওয়ায় অস্ত্রধারীদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘৫০-৬০ জনের একটি সশস্ত্র দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে আসেন। এ সময় অস্ত্রধারীরা আনসার সদস্যদের ওপরও হামলা চালায়। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।’

‘এর মধ্যে, দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারণা করছি, অস্ত্রধারীরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল।’ – যোগ করেন তিনি।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশে বাধা দেওয়ায় অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহতের খবর পেয়েছি। কারা এ হামলা করেছে তা নিশ্চিতে পুলিশ কাজ করছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আটক করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...