Trending Now

সাভারে পিস্তলের গুলি, জাল টাকা ও হেরোইন উদ্ধার, আটক-৩

Date:

সাভার সংবাদদাতা : ঢাকার সাভারে পুলিশের পৃথক অভিযানে পিস্তলের ১৭ রাউন্ড গুলি, জাল টাকা ও হেরোইনসহ তিন ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা নিশ্চিত করেন। এরআগে রাতে সাভার পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লা থেকে পরিত্যক্ত জায়গা থেকে গুলি উদ্ধার ও ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারি আটক এবং বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় থেকে ৫৭ টি জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-বরিশাল জেলার মুলাদী থানার কুতুবপুর গ্রামের মন্টু হাওলাদারের ছেলে আবু সায়েম (৩০) ও পাবনা জেলার সদর থানার চর আশুতোষপুর গ্রামের কামাল শেখের ছেলে সাইদ শেখ (১৯)। তারা উভয়েই জাল টাকাসহ আটক হয়েছে। এছাড়া সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (২৭)। তাকে হেরোইনসহ আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, রাতে সাভার পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লার চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পিছনে আঙ্গিনায় পরিত্যক্ত আবর্জনা স্তূপে খোলা অবস্থায় চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড ও গ্যাস গানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদিন রাতে পৌর এলাকার তলাবাগ মহল্লায় পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় বিল্লাল নামে এক মাদক ব্যবসায়ীর থেকে ৫.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়াও সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় একটি টিনসেড কক্ষে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ৫৭ টি জাল টাকার নোটসহ আবু সায়েম ও সাইদ শেখ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পুলিশের পৃথক অভিযানে গুলি, জাল টাকা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...