Trending Now

সাবেক এমপি অসীম, অপু উকিলসহ ৪৪৮ নেতাকর্মী নামে মামলা

Date:

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হকসহ আওয়ামীলীগের ৪৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) কেন্দুয়া পৌর শহরের মধ্য বাজারের ব্যবসায়ী মোবারক হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ।

 মামলায় ১৪৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৩০০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া,যুগ্ন সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ররয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, মামলার বাদী মোবারক হোসেন কেন্দুয়া পৌরশহরের তানা গেইট এলাকায় কানজিম শপিং পয়েন্ট এন্ড গিপট কর্ণার নামে একটি ব্যবসা প্রতিষ্টান চালিয়ে আসছিলেন। তিনি বিএনপি পন্থী লোক হওয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২৮ জুলাই বিকাল ৪টা দিকে তার দোকানটি অসীম কুমার উকিলের উপস্থিতিতে ও নির্দেশে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে ভাংচুর ও লুটপাট করে ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ওসি জানান, মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...