Trending Now

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের রান্না করা মাংস উদ্ধার 

Date:

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে হরিণের রান্না করা মাংস সহ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা। গভীর রাতে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি রান্না করা হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন,সঙ্গবদ্ধ হরিণ শিকারি চক্রের সদস্যরা হরিণের মাংস রান্না করে ভূরিভোজের আয়োজন করেছে এমন খবরের ভিত্তিতে মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে হরিণের রান্না করা মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ সহ হরিণের নাড়িভুড়ি জব্দ করা হয়। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...