Trending Now

সংলাপ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাস্তবায়ন হতে যাচ্ছে কংশ ও নেতাই নদীর ওয়াই ব্রীজ কথা রাখলেন ডিপোটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

Date:

বিশেষ প্রতিনিথি ,দৈনিক সংলাপ

রাজনীতিতে কথা দেওয়া এবং তা রক্ষা করা—চলতি আমলের বাস্তবতায় যা অনেকের কাছেই এক দুর্লভ দৃষ্টান্ত, ঠিক সেখানেই এক অনন্য ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন নেত্রকোণার সিংহপুরুষ, বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ক্ষমতা বা প্রতিশ্রুতির চিরাচরিত বৃত্ত ভেঙে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর দূরদর্শিতা থাকলে অবহেলিত জনপদকেও উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করা সম্ভব। বিগত দিনে যারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও দুর্গাপুর-কলমাকান্দার ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন, তাদের বিপরীতে দাঁড়িয়ে ব্যারিস্টার কায়সার কামাল আজ এই অঞ্চলের নজিরবিহীন উন্নয়নের এক মহান রূপকার।

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা তালুকদার বাড়ির সামনে অবদা সড়ক থেকে দুর্গাপুর উপজেলার শংকরপুর বাজার এবং রায়কান্দুলি  অংশের সংযোগস্থলে একটি ওয়াই (Y) ব্রিজ নির্মাণ করা এই অঞ্চলের প্রায় লাখো মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বিগত সরকারের আমলে বারবার দাবি জানানো হলেও তৎকালীন জনপ্রতিনিধিরা এ বিষয়ে ছিলেন সম্পূর্ণ উদাসীন। উন্নয়নের এই থমকে যাওয়া চাকা সচল করতে অনন্য ভূমিকা পালন করেছে বস্তুনিষ্ঠ গণমাধ্যম দৈনিক সংলাপ। পত্রিকায় এই এলাকার বাসিন্দাদের যোগাযোগের দূর্ভোগ তুলে ধরে একটি বিশেষ প্রতিবেদন   প্রকাশিত হয় । এবং পরবর্তীতে দৈনিক সংলাপের সম্পাদক ও প্রকাশক  ইমরান ছিদ্দিকি রুবেলের একটি বিশেষ বার্তা (এসএমএস) সদয় বি্আেচনার জন্য মাননীয় ডিপোটি স্পীকারের মুঠোফোনে প্রেরন করা হলে বিষয় টি আমলে নেন খোদ ডেপুটি স্পিকার। তিনি শুধু বিষয়টিকে সাধুবাদই জানাননি, বরং এটি দ্রুত বাস্তবায়নের সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিজের দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করে ব্যারিস্টার কায়সার কামাল তার মননশীল মেধা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে এই প্রজেক্টটিকে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি তাঁর অফিশিয়াল ডেপুটি স্পিকারের প্যাডে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধাসরকারি পত্র বা ডিও লেটার প্রদান করেছেন। উক্ত ডিও লেটারের ১ নম্বর ক্রমিকে দুর্গাপুর উপজেলাধীন গাঁওকান্দিয়া ইউপি অফিস-ঝাঞ্জাইল ভায়া শংকরপুর বাজার সড়কে কংশ ও নেতাঈ নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ শংকরপুরে দুর্গাপুর, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলাসমূহের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই ওয়াই ব্রিজ নির্মাণের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়েছে, যা এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পথকে চূড়ান্ত রূপ দিচ্ছে।

প্রস্তাবিত এই ওয়াই ব্রিজটি নির্মিত হলে তা কেবল একটি সেতু হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি রূপ নেবে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইনে। এই ব্রিজটি চালু হলে দুর্গাপুর, পূর্বধলা, ময়মনসিংহ এবং থোবাউড়ার মধ্যে একটি চমৎকার বিকল্প ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এর ফলে দুর্গাপুরের অপরূপ সাদা মাটির পাহাড়, বিজয়পুর ও শিবগঞ্জের চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং পর্যটন নগরী হিসেবে দুর্গাপুরের গুরুত্ব বহু গুণ বেড়ে যাবে। একই সাথে সহজ যোগাযোগ ব্যবস্থার সুবাদে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, খনিজ সম্পদ পরিবহন এবং পর্যটন খাত থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও স্থানীয় সচেতন মহল।

ব্যারিস্টার কায়সার কামাল কেবল একটি ব্রিজের মাঝেই তার উন্নয়ন কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেননি। সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুর্গাপুর ও কলমাকান্দার ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাঁচা রাস্তা পাকাকরণ, কালভার্ট নির্মাণ এবং নির্বাচনী এলাকার প্রতিটি কোণায় যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখছেন। অতীতে যারা ক্ষমতায় থেকে এলাকার সম্পদ লুণ্ঠন করেছে বা জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল, তাদের বিপরীতে গিয়ে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিচ্ছেন। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে যেকোনো জনকল্যাণমুখী প্রজেক্ট দ্রুত পাসের ক্ষেত্রে তার ব্যক্তিগত তদারকি ও দূরদর্শিতা সত্যিই প্রশংসার দাবিদার।

নেত্রকোণাবাসীর দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস মুছে দিয়ে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, তার কাণ্ডারি ব্যারিস্টার কায়সার কামাল। দৈনিক সংলাপের সম্পাদক ইমরান ছিদ্দিকি রুবেলের উত্থাপিত জনগুরুত্বপূর্ণ প্রস্তাবটিকে সম্মান জানিয়ে তিনি যেভাবে দ্রুত অফিশিয়াল ডিও লেটারের মাধ্যমে পদক্ষেপ নিয়েছেন, তা সমকালীন রাজনীতিতে এক বিরল সৌহার্দ্য ও জবাবদিহিতার প্রমাণ। দুর্গাপুর-পূর্বধরা ও ধোবাউড়ার লাখো মানুষের মুখে এখন একটাই তৃপ্তির হাসি—”কথা দিয়ে কথা রাখলেন প্রিয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের নতুন কমিটি… সভাপতি শফিকুজ্জামান, সম্পাদক… বিপ্লব রানা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের...

আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)...

প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে অমেলেন্দু রায়

সংলাপ রিপোর্ট  প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব মো:...

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...