Trending Now

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

Date:

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা থেকে ১৭ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরীর নাম আখি মনি ঢালী। গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ১০:০০ টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ডের জনতা হাউজিং এলাকার বাসা থেকে পরিবারের অজান্তে বের হয়ে সে আর ফিরে আসেনি।

​ঘটনার পর থেকে স্বজনেরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে এ বিষয়ে কিশোরীর বাবা মোঃ বিল্লাল অলিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং: ১০০, তারিখ: ০১/০৯/২০২৬।

​নিখোঁজ কিশোরীর শারীরিক বিবরণ:

  • নাম: আথি মনি ঢালী
  • বয়স: আনুমানিক ১৭ বছর
  • উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি
  • গায়ের রঙ: শ্যামলা
  • মুখের আকৃতি: গোলাকার
  • চোখ: টানা টানা
  • ওজন: ৪৫ কেজি
  • পেশা: শিক্ষার্থী (Unmarried)

​বাবার আকুল আকুতি:

​সন্তানকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন বাবা মোঃ বিল্লাল অলিন ও তাঁর পরিবার। নিখোঁজ সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা কোথায় কীভাবে আছে জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন—আপনারা দয়া করে আমার সন্তানকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দিন। যে বা যারা আমার মেয়েটির সন্ধান পাবেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের জানান।”

​সন্ধান পাওয়ার ঠিকানা ও যোগাযোগ:

​যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত কিশোরীর কোনো সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে নিচে দেওয়া ঠিকানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:

  • পিতার নাম: মোঃ বিল্লাল অলিন
  • ঠিকানা: জনতা হাউজিং, আগারগাঁও, ওয়ার্ড নং-২৮, থানা: শেরেবাংলা নগর, ঢাকা।
  • যোগাযোগের নম্বর: 01713908846 (পিতা)
  • সংশ্লিষ্ট থানা: শেরেবাংলা নগর থানা, ডিএমপি, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...

নবম পে-স্কেল অনুমোদন, আজ-কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ চূড়ান্ত অনুমোদনের পর এখন...