Trending Now

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

Date:

সংলাপ প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

প্রথমে রাত ৯টায় ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা ভার্চুয়ালি করা হবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়।

রাত সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হবে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ঢাকার শাহবাগে অবরোধ ও গণজমায়েত কর্মসূচির চলার মধ্যে উপদেষ্টা পরিষদ শনিবার রাত ৮টায় জরুরি বৈঠক ডেকেছে।

আগের দিন শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানিয়েছে সরকার।

এ প্রেক্ষাপটে তারেক রহমান বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

তবে কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা জানা যায়নি।

তবে স্থায়ী কমিটির একাধিক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠকে ডাকা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...