সংলাপ প্রতিবেদক:
যুবউন্নয়ন অধিদপ্তরের মতিঝিল প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আত্মীয়ের পরিচয়ে টেন্ডারবাজীসহ ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডারে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকের সুবিধা গ্রহন করে থাকেন কামরুজ্জামান। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার প্রতিবেদককে জানান ,এ সব অনৈতিক টাকার একটা অংশ অধিপ্তরের ডিজি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে পাঠাতে হয়, এই বলে কামরুজ্জামান ঠিকাদারদের নিকট হতে টাকা আদায় করেন। অভিযোগ রয়েছে কামরুজ্জামানের বাড়ি ঠাকুর গাওঁ হওয়ার সুবাদে অনেকে বিষয়টি আমলে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ ) কামরুজ্জামানের নিকট টাকা দিয়ে বিপাকে পরেছেন। সূত্র জানায়, কামরুজ্জামান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দোহাই দিয়ে অধিদপ্তরের টেন্ডার হতে নিয়মিত ঘুষ আদায়ে ইতিমধ্যে মোটা অংকের টাকার মালিক হয়েছেন গত কয়েকমাসে। তাছাড়া সরকারি টাকার অপব্যবহার ও নানান দূর্ণীতির বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম না প্রকাশ করার শর্তে অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, বদলীর ভয়ে এ সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না! তিনি আরোও জানান, সহকারী পরিচালক কামরুজ্জামান তাহার নিকট আত্নীয় স্বজন এর নামে ও বেনামে একাধিক নতুন লাইসেন্স করে কাজ বাগিয়ে নিচ্ছেন। এ বিষয়ে কথা বল্লে কামরুজ্জামান টেন্ডারবাজীর বিষয়টি অস্বীকার করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক অর্থ কামরুজ্জামানের বিরুদ্ধে বিএনপির মহাসচিবের নাম ভাঙ্গিয়ে টেন্ডারসহ চাদাঁবাজির অভিযোগ
Date:



