Trending Now

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা মামলার আসামি বশির গ্রেফতার;

Date:

নাছির উদ্দিন সুজনঃ

মুন্সীগঞ্জে বহুল আলোচিত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বশির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর এলাকার মেঘনা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে চর আব্দুল্লাহ নৌ পুলিশ। গ্রেফতারকৃত আসামি বশির বকচর এলাকার মুলকচান ফকিরের ছেলে। গত বছরের ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৬ নং আসামী সে। যার মামলা নং-১৩, তারিখ ১০/১১/২০২৫ইং। এ বিষয়টি নিশ্চিত করেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। এর আগে গত ১লা নভেম্বর শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা-বকচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও স্পিড বোটের সংঘর্ষে যুবদল নেতা শান্ত আহমেদের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তবে পুলিশের ধারণা মেঘনা নদীতে দ্রুত গতির স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে নিহত যুবদল নেতার। এ সময় আহত হয় শামীম হোসেন, শাহাদাৎ হোসেন, মিন্টু, কিবরিয়া মিজি। গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ট্রলারে থাকা হোসেনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আহত শাহাদাৎ হোসেনের চাচাতো ভাই শামীম।
এ বিষয়ে কিবরিয়া মিজির সাথে যোগাযোগ করা হলে তিনি সেল ফোনে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। শান্ত হত্যার ঘটনায় আমাকে মিথ্যা মামলায় আসমী করে বাড়ি ঘর ছাড়া করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠু তদন্ত চাই এবং শান্ত হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার ও শাস্তি চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...