Trending Now

‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছেন ট্রাম্প প্রশাসনের

Date:

সংলাপ ডেস্ক

আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তানসহ কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নানামাত্রিক বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক সূত্র ও অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাদের দেখা নথিটিতে তিনটি পৃথক গ্রুপে মোট ৪১টি দেশের নাম আছে।

এর মধ্যে প্রথম গ্রুপে থাকা ১০টি দেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ তালিকাতে আফগানিস্তানের পাশাপাশি আছে ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার নাম।

দ্বিতীয় গ্রুপে আছে ৫টি দেশ— ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এসব দেশের জন্য থাকতে পারে আংশিক নিষেধাজ্ঞা, যার দরুন দেশগুলোর বাসিন্দাদের অভিবাসী ভিসা, ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা পেতে ঝামেলা হবে, তবে কিছু ছাড়ও থাকবে।

শেষ গ্রুপে থাকা ২৬টি দেশের মধ্যে থাকতে পারে বেলারুশ, পাকিস্তান, তুর্কমেনিস্তানের নাম। ‘৬০ দিনের মধ্যে দেশগুলোর সরকার নিরাপত্তা তথ্য সংক্রান্ত ঘাটতি মেটাতে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে’ এসব দেশের নাগরিকদের ভিসায় আংশিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারে ট্রাম্প প্রশাসন।

এ তালিকায় রদবদল হতে পারে, এবং এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের শীর্ষ কর্তারা এর অনুমোদন দেননি, বলেছেন নাম প্রকাশে রাজি না হওয়া এক মার্কিন কর্মকর্তা।

নিউ ইয়র্ক টাইমস প্রথম দেশগুলোর এ তালিকা প্রকাশ করে।

ট্রাম্প তার প্রথম মেয়াদেও ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তার ওই পদক্ষেপ অনেক আইনি লড়াই পেরিয়ে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের অনুমোদন পায়।

দ্বিতীয় মেয়াদের শুরুতেই, চলতি বছরের ২০ জানুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্তে যুক্তরাষ্ট্রে প্রবেশ ইচ্ছুক সব বিদেশির ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই জোরদারের নির্দেশ দিয়েছিলেন।

ওই নির্দেশে ‘নিরাপত্তা যাচাই-বাছাই সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে না’ এমন দেশগুলো শনাক্তে করে সেগুলোর মধ্যে কোনগুলোর ওপর পূর্ণাঙ্গ, কোনগুলোর ওপর আংশিক নিষেধাজ্ঞা দেওয়া যায় তার তালিকা ২১ মার্চের মধ্যে জমা দিতে মন্ত্রিসভার একাধিক সদস্যকে বলাও হয়েছিল।

এ দফায় ক্ষমতায় আসার পর রিপাবলিকান ট্রাম্প অভিবাসনবিরোধী একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন।

তার এমন পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। ২০২৩ সালের অক্টোবরে দেওয়া এক বক্তৃতায় তিনি গাজা ভূখণ্ড, লিবিয়া, সোমালয়া, সিরিয়া, ইয়েমেন এবং ‘আমাদের নিরাপত্তার জন্য হুমকি যে কারও’ যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...