Trending Now

মদনে লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Date:

মদন প্রতিনিধিঃ নেত্রকোণা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে নেত্রকোণার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আইডিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখা এই আলোচনা সভা আয়োজন করে। 

মদন উপজেলা শাখার আমির মোঃ অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোণা জেলা শাখার জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের শুরা সদস্য মাও.রুহুল আমিন,উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল,পৌর সভাপতি সাইদুর রহমান,জামায়াত নেতা সাজেদুল হক সাজু। 

বক্তারা বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গণহত্যা চালানো হয় এবং মৃত লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে নজির স্থাপন করেছে আওয়ামী সন্ত্রাসীরা। গুম,খুন ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল।

পরে,২৮ অক্টোবর এবং এর পরবর্তী সময়ে সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও সকলের সুস্থতা কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...