Trending Now

শ্রীবরদীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লায় নিহতের বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমানি ওই এলাকার আহিজল হক ওরফে অহি’র মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে একি উপজেলার চককাউরিয়া গ্রামে খলিলুর রহমানের সাথে আসমানির পারিবারিক ভাবে বিবাহ হয়। এরপর থেকে আসমানি তার স্বামী ও মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি গ্রামে বাবার বাড়িতে আসে। মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যায়। এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের ধর্ণার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর। পুলিশ ঘটনাস্থল থেকেআসমানির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসমানির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...