Trending Now

বেইলি রোডে আগুন : তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিআইডি

Date:

সংলাপ ডেস্ক : রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের কারণ নির্ণয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ১৫টির বেশি আলামত সংগ্রহ করে এ তথ্য পেয়েছে সিআইডির ফরেনসিক টিম। গতকাল শনিবার সিআইডি সূত্র এ তথ্য জানিয়েছে।

সিআইডি বলেছে, মামলা তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডির তদন্তকারীরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সময় ভবনটিতে উপস্থিত থাকা ব্যক্তি বা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে তাঁরা তথ্য পেয়েছেন, আগুন কিভাবে লেগেছিল, কিভাবে ছড়াল, গ্যাস সিলিন্ডার কী অবস্থায় ছিল, বৈদ্যুতিক তার থেকে কিভাবে আগুন ছড়াল, ভবনের রেস্তোরাঁগুলোর রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা ঘটনার সময় কী ধরনের ভূমিকা রেখেছিলেন। সব মিলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচাই করছেন তাঁরা।

সিআইডি আরো বলেছে, ভবনটিতে দ্রুত আগুন ছড়ানোর কারণ জানার চেষ্টা চলছে।তবে বৈদ্যুতিক তারের মাধ্যমেও আগুন দ্রুত ছড়ায় বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের এ পর্যায়ে তারা অনেকটাই নিশ্চিত, নিচতলার চুমুক নামের দোকানের একটি ইলেকট্রিক কেটলি থেকে আগুন লাগে। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে ওই ভবনে আগুন লেগে গ্যাসে দম বন্ধ হয়ে ও আগুনে পুড়ে ৪৬ জনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু। থানা পুলিশের কাছ থেকে গত বৃহস্পতিবার মামলা তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডি কাজ শুরু করে। এদিকে সাততলা ভবনটিতে আগুনের ঘটনায় মারা যাওয়া দুজনের দেহ এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সূত্র: কালের কন্ঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...