Trending Now

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন জারদারি

Date:

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি।

ভোটের ফল অনুযায়ী, জারদারি পেয়েছেন ৪১১টি ভোট, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আচাকজাই পেয়েছেন মাত্র ১৮১টি ভোট। এর মধ্যে আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ জাতীয় পরিষদের যৌথ সেশনে মোট ২৫৫টি ভোট পেয়েছেন জারদারি।

এসআইসি সমর্থিত আচাকজাই পেয়েছেন ১১৯টি ভোট। ১৭ জন আইনপ্রণেতা ভোট দেননি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। সূত্র : জিও নিউজ, দ্য ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...