Trending Now

বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

Date:

দৈনিক সংলাপ রিপোর্ট

বাংলাদেশ পুলিশে একযোগে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রথম প্রজ্ঞাপন:

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়।

 গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায়।

 মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুরে।

 পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে ডিএমপিতে।

 সিলেট থেকে ডিএম হাসিবুল বেনজীরকে গাইবান্ধায়।

 জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।

 বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দেকে এপিবিএনে।

 সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপন:

দ্বিতীয় প্রজ্ঞাপনে সাত কর্মকর্তার পদায়নের তথ্য জানানো হয়।

 পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায়।

 টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে ঢাকায় পুলিশ স্টাফ কলেজে।

 সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায়।

 রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলে।

 এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে।

 ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইসফাকুল কবির সরকারকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে।

 এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এসএমপি, সিলেটে পদায়ন করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৯ আগস্টের আদেশে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে শৈলকুপা সার্কেলে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব অর্পণ না করলে ৬ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রতারণা মামলায় ২ বছরের সাজা: সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বিদিশা গুলশানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত...

ডিএমপিতে ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ভিআইপি প্রটোকল, হাউজগার্ড এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার (কেপিআই)...

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে...

বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী  

বিশেষ সংবাদদাতা বঙ্গভবনের দরবার হলে নতুন শপথ গ্রহণ অনুষ্ঠানের...