Trending Now

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

Date:

বিশেষ প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার তা চলে যাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি। রোববার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির হওয়ার আশঙ্কা করছেন ভারতীয় আবহাওয়া বিশেষজ্ঞরা। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘ডানা’। এই ঘূর্ণিঝড় ওড়িশা, অন্ধপ্রদেশ অথবা বাংলাদেশের দিকে আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে ‘ডানা’র প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গ উপকূলে। এর প্রভাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। উপকূলের জেলাগুলোতে ঝড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় স্থলভাগের কাছে পৌঁছলে উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। ফলে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ফসলেরও ক্ষতি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...