Trending Now

অভিনয় ছাড়ছেন অহনা!

Date:

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। বিশেষ করে নাটকে তার দর্শকপ্রিয়তা তুঙ্গে। ঠিক এই সময়ে জানালেন, অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসের স্ত্রী’ শিরোনামে একটি নাটক কয়েক মিলিয়ন ভিউ হওয়ায় নাটকটি নিয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্কাই ভিউয়ের ব্যানারে নাটকটি নির্মাণ করেন জিয়াউদ্দিন আলম। এ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় অহনা জানান, তিনি আর অভিনয় করতে চান না।

এ বিষয়ে অহনা রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।’

নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘সব সময় দেখানো হয় যে, কেউ বিদেশে থাকে তার মানে তার স্ত্রী পরকীয়া করে। বউরা ভালো হওয়া সত্ত্বেও এসব কথা শুনতে হয়। আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছি।’

মোশাররফ করিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অহনা বলেন, ‘মোশাররফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে, আমি বাংলাদেশের এমন একটা মানুষের সঙ্গে কাজ করেছি। তিনি আমার শিক্ষক, বড় ভাই, কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ারে তার কৃতিত্ব অনেক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...