Trending Now

ফিলিস্তিন ইস্যুতে পোস্ট দিয়ে আলজেরিয়ান ফুটবলার আটক

Date:

ক্রিড়া ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তান সংঘাত নিয়ে পোস্ট দেওয়ায় আলজেরিয়ান ফুটবলার ইউসেফ আতালকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। পোস্টের মাধ্যমে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া হয়েছে, এমন অভিযোগে তাকে আটক করেছে ফরাসি পুলিশ। আতাল আলজেরিয়া জাতীয় ফুটবল দল ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল ‘নিস’-এ খেলেন।

আতাল পোস্টটি করেছেন গত মাসে। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে একজন ফিলিস্তিনি বক্তা তার বক্তব্যে ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলায় প্ররোচিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই ভিডিও শেয়ার করার অভিযোগ এসেছে আতালের বিরুদ্ধে। যদিও পরে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি। কিন্তু তাতেও রক্ষা হয়নি। এই ঘটনায় ক্লাব তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে। ঘটনা গড়ায় নিস শহরের মেয়র অবধি। তার অনুরোধে ব্যাপারটা আমলে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে শুক্রবার (২৪ নভেম্বর) আতালকে আটক করে ফ্রেঞ্চ পুলিশ। 

এদিকে আল জাজিরা জানিয়েছে, শুক্রবারই আতালকে ৮০ হাজার ইউরোর বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। কিন্তু এখনই পুরোপুরি মুক্তি পাচ্ছেন না। তার বিচারের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাকে আবার বিচারের মুখোমুখি করা হতে পারে। এই সময়ের মধ্যে তিনি ফ্রান্স ছাড়তে পারবেন না। 

উল্লেখ্য, ফ্রান্সে বিপুল পরিমান ইহুদি ও মুসলিম জনগোষ্ঠীর বসবাস। যে কারণে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর নির্দিষ্ট করে কারো পক্ষই নিতে পারছে না ফ্রান্স সরকার। ব্যাপারটা খুবই স্পর্শকাতর। এমন সময়ে বিদ্বেষ ছড়ানোয় আতালকে আটক করে নিজেদের অবস্থান পরিষ্কার করলো দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...