Trending Now

জনপ্রিয়দেরই মনোনয়ন দেওয়া হচ্ছে -ওবায়দুল কাদের

Date:

বিশেষ প্রতিবেদন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তাকে মানদণ্ড ধরে প্রার্থী ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা জানান। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে।

তিনি বলেন, ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা, সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড। কতজনকে বাদ দেবো, কতজন রাখব, এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় আছে—কাকে মনোনয়ন দিলে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। 

জোটের শরিকদের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। আমরা শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ, জোটের বিপরীতে জোট হয়। এখানে আমাদের প্রতিপক্ষের যদি একটা বড় জোট হয়, সেটার বিপরীতে আমাদের জোট হবে।

তিনি বলেন, ‘আমরা কেন অহেতুক জোট করতে যাব। প্রয়োজন না থাকলে জোট করব না। জোট করব যাদের নিয়ে, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

 আওয়ামী লীগের শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।   সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...