নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে এসে হামলার শিকার হয়েছেন তিনটি পরিবারের ৬ সদস্য। তারা সকলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নুরা পাগলার ভক্ত। রবিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকার জাহিদুল ইসলাম, আব্দুর রহিম, শরিফুল ইসলাম, উষা, খুশি বেগম ও ইতি বেগম আহত হন।
হামলায় আহত শরিফুল ইসলাম অভিযোগ করেন, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান গোপালপুর গ্রামের একটি পারিবারিক ইস্যুকে ধর্মীয় ইস্যু বানিয়ে একটি চক্র দাঙ্গা সৃষ্টি করতে চাইতেছে। ওই গ্রামের আইয়ূব মোল্যার সাথে এক সময় আমাদের পারিবারিক ভালো সম্পর্ক ছিল। কিন্তু আইয়ূবের মেয়ে আমেনা হঠাৎ বাড়ি থেকে পালিয়ে ঢাকা গিয়ে তার মামী আম্বিয়ার কাছে অবস্থান করে। এই ঘটনায় আমেনার মা রওশনারা ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা করে। মামলায় শরিফুল, আমেনার মামাতো ভাই সিয়াম ও সিয়ামের মা আম্বিয়াসহ ৬জনকে আসামী করে। মামলার পর আম্বিয়া আমেনাকে থানায় বুঝিয়ে দেন। পরে আমাদের পুলিশ আটকে জেলে দেয়। কিন্তু আদালতে আমেনা অপহরণের বিষয়টি মিথ্যা বানোয়াট বলে জবানবন্দি দিলে আমারা জামিনে বের হই।
এছাড়া আমেনা তার জবান বন্দিতে,পিতা-মাতার অত্যাচার ও তাদের কাছে ফিরে না যাওয়ার বিষয়ে আদালতকে জানালে প্রায় ৬ মাস সে সেফকাষ্টরিতে থাকে। ৬ মাস পর পরিবার বুযে তাকে বাড়ি ফেরত নেয়। আমেনার বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনায় আমাদের সংশ্লিষ্টতা নিয়েই দ্বন্দ শুরু। সেই দ্বন্দই ধর্মীয় উষ্কানি মূলক পর্যায়ে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আসেলে আমরা মুসলিম নামাজ কালাম পড়ি। কোন ধরনের খ্রিষ্টান রীতিনীতিতে চলি না। কাউকে উদ্বুদ্ধও করি না।
শরিফুল জানান, মাসখানেক আগে কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে আমাদের জড়িয়ে “ভয়ংকর খিষ্ট্রানচক্র” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। যে সংবাদে মুসলিম হয়েও আমরা গোপনে মানুষকে খ্রিষ্টান হতে প্রচারনা চালাচ্ছি মর্মে অভিযোগ করা হয়।
শরিফুল বলেন, আসলের আমরা সকলে মুসলিম। নুরা পাগলার ভক্ত তাই বিশেষ দিনে বৈষম্যহীনতার রং সাদা পোষাক পড়ি। আমাদের পীর নুরা পাগলার গুনগান করি। যার কিছু স্থীর চিত্র ও ভিডিও আমরা ফেসবুকে ছাড়ি। সেগুলো ব্যবহার করে আমাদের খ্রিষ্টান চক্র বানিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতেই সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়।
তিনি বলেন, এ বিষয়ে আমরা জেলা প্রশাসকের কাছে গেলে তিনি সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য পরিষ্কার করতে বলেন। সে অনুযায়ী আমরা সংবাদ সম্মেলন করতে আসি।
তিনি বলেন, সংবাদ সম্মেলন করতে আসলে আমাদের এলাকার কিছু প্রতিপক্ষ ও অপরিচিত কিছু লোক আমাদের মারাত্মক ভাবে হামলা করে। এতে তিন নারীসহ ৬জন আহত হই।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম বলেন, হামলার শিকার ব্যক্তিদের বিরুদ্ধে কয়েকদিন আগে নিউজ হয়। তারই ব্যখ্যা দিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। কিন্তু তারা ক্লাবে প্রবেশ করার আগে কে বা কারা তাদের উপর হামলা করেছে তা আমার জানা নেই। তবে হামলার কারণে সংবাদ সম্মেলন হয়নি।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, হামলার শিকার ব্যক্তিরা চরঞ্চলে অসহায় গরীব মুসলিমদের বিভ্রান্ত করে ধর্মান্তরিত করে আসছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগে স্থানীয় আলেম সমাজ ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।



