মদন প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে হ্যানট্রলি ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান কাজল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হাফিজুর রহমান কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিতুলিয়া গ্রামের মৃত খুদে নেওয়াজের ছেলে এবং গুরুতর আহত হয়েছেন ৪ জন। ২৬ অক্টোবর শনিবার সকাল আনুমানিক ১১.৩০ টার সময় মদন পৌরসভার কেন্দুয়া যাওয়ার রাস্তায় বৈশ্য বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে তামিম(৩০),একই গ্রামের মুসলিম উদ্দিন এর (স্ত্রী) রহিমা(৫০),তরিকুল ইসলামের(স্ত্রী) লাকি আক্তার (৩০), তরিকুল ইসলামের মেয়ে মিনতি আক্তার(১৩)। প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরে মদন থেকে মাল বোঝাই এক হ্যানট্রলি কেন্দুয়ার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে ৫ জন যাত্রী নিয়ে আসা সিএনজির সাথে মুখোমুখি ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ প্রতিনিধিকে জানান, সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়াধীন আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



