Trending Now

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ ; নিহত ১১

Date:

সংলাপ ডেস্ক : ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে ৮ জন। কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহতরা সবাই পিকআপের যাত্রী। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...