Trending Now

সালমান খানকে হত্যার পরিকল্পনা, বাড়ির সামনে গুলি

Date:

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুর দিক থেকেই পরিবার-পরিজন নিয়ে বলিউড ভাইজান সালমান খান মুম্বাইয়ের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন। রবিবার (১৪ এপ্রিল) সকালে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে গুলির শব্দ শোনা গেছে, বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

হিন্দুস্তান টাইমস এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোর ৫ টার দিকে একটি মোটরসাইকেলে একজন অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। 

এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার নেতা একনাথ শিন্ডে। তিনি লিখেছেন, ‘প্রিয় মুম্বাই পুলিশ, দ্রুত হামলাকারী ও এর মূল হোতাদের গ্রেপ্তার করুন। কী ঘটছে মুম্বাইতে? কোথায় নিরাপত্তা!’

উল্লেখ্য, ২০২৩-এ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএয়ের পক্ষে জানানো হয়েছিল, সালমান খান ১০টি গ্যাংয়ের নিশানায় রয়েছেন। তাদের মধ্যে ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও। সালমানকে হত্যার পরিকল্পনা এর আগে একাধিকবার হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...