Trending Now

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ; শিক্ষক গ্রেপ্তার

Date:

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় শিক্ষক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে গণিত শিক্ষক ইকবাল তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তার প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি নিজ পরিবারকে জানালে স্কুলছাত্রীর বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, গত ২৮ নভেম্বর সকালে স্কুলছাত্রী তাদের বাড়ির সামনের রাস্তার পাশে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ইকবাল তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার (৩ ডিসেম্বর) কসবা থানায় অপহরণ মামলার পাশাপাশি র‌্যাবকে লিখিতভাবে অবহিত করে স্কুলছাত্রীর পরিবার।

নুরুল আবছার আরও বলেন, র‌্যাবের একটি আভিধানিক দল খোঁজ নিয়ে জানতে পারে, ইকবাল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে রোববার পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...