Trending Now

সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Date:

বিশেষ প্রতিবেদন : বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গত এক মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত এবং সমমনা রাজনৈতিক দলগুলো।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে এ অবরোধের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়। যা চলবে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...