ঈশ্বরগন্জ থেকে ফিরে মহিউদ্দিন তালুকদার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ধুলিয়াকান্দা গ্রামে গত ২৩ ডিসেম্বর আব্দুর রহমানের বসত ঘরে আগুন লেগে সব পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছিলো দৈনিক সংলাপ এর প্রতিনিধি। অনুসন্ধানে জানা যায়, আব্দুর রহমানের সহোদর ভাই মৃত- আঃ রশিদের পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে বিগত ২৩ ডিসেম্বর শনিবার রাত ৩ টার দিকে আব্দুর রহমান ও তার ছেলে মোঃ আল-মামুন সহ পরিবারের সকলে মিলে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আপন ভাতিজাগণকে ঘায়েল করতে নিজ বসত ঘরের মালামাল সরিয়ে তাতে নিজেরাই আগুন লাগিয়ে দেয়।
এ বিষয়ে প্রতিবেশীসহ গ্রামের স্থানীয় লোকজন জানায় মোঃ আব্দুর রহমান গ্রামের সরকারি পাকা রাস্তার পাশে নতুন বাড়ি তৈরি করেন এবং পুরাতন বসত ঘরের সকল মালামাল সহ টিনের বেড়াগুলো ওই নতুন বাড়িতে নিয়ে যায় এবং রাত ৩ টার দিকে পুরাতন ঘরে পেট্রোল ছিটিয়ে নিজেরাই আগুন লাগিয়ে দেয়। এলাকার লোকজন আগুন নিভাতে এগিয়ে এলে নিজের বাড়ির আগুন না নিভিয়ে, তারা অন্য ঘরে বসে থাকে, এতে এলাকার লোকজনও ক্ষিপ্ত হয়।
অন্যদিকে আব্দুর রহমানের ছেলে মোঃ আল-মামুনকে বাদী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করতে গেলে থানার পুলিশ কর্মকর্তাগণ সরেজমিনে তদন্ত করে কোন সত্যতা না পাওয়ায় মামলাটি না নিলে তারা বিজ্ঞ আমলী আদালত ঈশ্বরগঞ্জ ময়মনসিংহে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
এবিষয়ে আবদুর রহমান এর মেয়ে মোছাঃ রুমার কাছে আগুনে পুড়ে যাওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আগুন লাগার ৪-৫ ঘণ্টা আগে আমার বাবা মোঃ আব্দুর রহমান ও আমার ভাই মোঃ আল মামুন সহ আমরা পরিবারের সবাই মিলে আমাদের নতুন বাড়িতে ঘরের সব কিছু নিয়ে গিয়েছিলাম। পরে ২৯ তারিখে আসামীগণের জমি বেদখল দিতে গেলে পুনরায় উপরোক্ত আসামীগনের সাথে মারপিট হয় এবং আসামীদের বিরুদ্ধে আমার ভাই মোঃ আল মামুন বাদী হয়ে আবার একটি নতুন মামলা দায়ের করে।
ঘটনাটি অনুসন্ধানে যানা যায় আসামিদের দ্বারা কোন আঘাত না পেয়েও নিজেদের গায়ে বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে আঘাতের চিহ্ন তৈরী করে হাসপাতালে ভর্তি হয় এবং বাদী হয়ে মোঃ আল-মামুন ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং – ৫(১)২০২৪। এলাকার স্থানীয় লোকজন আরও জানায়, এতিম ভাতিজাদের সম্পদ আপন চাচা (আঃ রহমান) এতদিন ভোগ দখল করে আসছিল, এলাকায় দরবারের মাধ্যমে বহুবার মিমাংসার চেষ্ঠা করেছি আমরা কিন্তু কোন ভাবেই তাকে মিমাংসায় বসানো যাচ্ছিল না, পরে ঘটনার আগের দিন স্থানীয় লোকজন সহ সালিসের মাধ্যমে সুরাহা করলেও পরের দিন রাতে সড়কের সাথে ফসলি জমিতে ঘর স্থাপন করে মালা মাল সরিয়ে নিয়ে পুরাতন ঘরে আগুন দেওয়া হয়।
এ মিথ্যা মামলায় এলাকার একজন সাক্ষী দিতে না চাওয়ায় তাকেও মারধোর করে হাসপাতালে প্রেরন করে।
এদিকে এলাকায় দু’পক্ষের বিরুদ্ধ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুষ্ঠ তদন্ত মারফত এর সঠিক সুরাহা চায় এলাকাবাসি সহ সাধারন জনগন।



